
নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে এবার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, হোন্ডিংস ও ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি এবং অপরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা, নানা অনিয়ম ও হয়রানির বন্ধের দাবিতে আন্দোলনে নামছে বিশ্বনাথ পৌরবাসী। আজ রবিবার (১৮ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌরশহরের একটি পার্টি সেন্টারে বিশ্বনাথ পৌরশহরের নাগরিকদের এক সভা অনুষ্ঠিত হয়।সভায় জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, ব্যবসায়ী, সাংবাদিক, যুব ও ছাত্রসংগঠকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেছেন, বিশ্বনাথ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার ৫ বছল পেরিয়ে গেছে। কিন্ত এখন পর্যন্ত পৌরসভার নিজস্ব ভবন, ময়লা-আবর্জনা রাখার স্থান নির্ধারণ করতে পারেনি। সি গ্রেডের পৌরসভা স্বত্বেও বছরে কোটি টাকারও বেশী রাজস্ব আদায় স্বত্বেও কাঙ্খিত নাগরিক সেবা পাচ্ছেনা বিশ্বনাথ পৌরসভার বাসিন্দারা। এজন্য আমাদের ন্যায্য অধিকার আমাদের নিজেদেরকে আদায় করতে হবে। সভায় বক্তারা বিশ্বনাথ পৌরসভার নাগরিকদের সকল ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন গঠনের উপর গুরুত্বআরোপ করেন। এ লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর রবিবার বিকেল ৩টায় ..... বিস্তারিত






